বিলিয়ন ডলার ব্যয়ে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই চুক্তিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তিটির প্রশংসা করেন ট্রাম্প প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।
পোস্টে সার্জিও গোর জানান, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করেন সার্জিও গোর। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অন্যতম সফল প্রেসিডেন্ট।
সার্জিও গোরের ভাষ্য, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। সফরকালে তিনি ঢাকায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সদ্য সংবাদ/এসকে