রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলেও ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ আগস্ট, ২০২৬ ০০:১০:৪৯
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জুলাই সনদে যে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছিল, তা বাস্তবায়ন করা হয়নি- এমন অভিযোগ তুলে ভোট দেওয়া থেকে বিরত থাকার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানানো হয়।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত হলেও জাতীয় সংকট ও নির্বাচনকালীন পরিস্থিতিতে এই পদটির গুরুত্ব রয়েছে। দলটির মতে, রাষ্ট্রপতি জনগণের মধ্যে জাতীয় ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।

দলের মহাসচিব বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তার পেছনে দলীয় রাষ্ট্রপতির ধারণাও একটি কারণ। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছিল।

ইসলামী আন্দোলনের দাবি, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেগুলোর সঙ্গে বিএনপিও একমত ছিল। সেসব সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন- এমন প্রত্যাশা ছিল দলটির।

বিবৃতিতে বলা হয়, জুলাই সনদের ১০ নম্বর ধারায় রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত এই প্রস্তাবে বিএনপিরও ভিন্নমত ছিল না বলে দাবি করেছে ইসলামী আন্দোলন।

এ ছাড়া সনদের ২৮ নম্বর ধারায় সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগের বিষয়টি উল্লেখ রয়েছে। অর্থবিল ও আস্থাভোট ছাড়া অন্যান্য বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইসলামী আন্দোলনের অভিযোগ, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে সম্মত ওই দুই নীতির কোনোটিই অনুসরণ করা হয়নি। এ কারণে নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকাকে দলটি নিজেদের রাজনৈতিক অবস্থানের অংশ হিসেবে দেখছে।

দলটি আরও বলেছে, রাষ্ট্রপতি নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত রাজনৈতিক ঐকমত্য বাস্তবায়ন না হলে ভবিষ্যতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ও রাজনৈতিক সমঝোতার পরিবেশ প্রশ্নের মুখে পড়তে পারে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা