জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ১৩:৫৩:৪১
ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে জামায়াতে ইসলামী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে জামায়াতের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রিজভী।

তিনি দাবি করেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকার প্রমাণ রয়েছে। অথচ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে এমন প্রচার চালিয়ে জামায়াত বিভ্রান্তি ছড়াচ্ছে।

রিজভী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। এখন তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অপপ্রচারের ক্ষেত্রে এই দুই দলকে মোকাবিলা করা কঠিন বলে মনে করেন বিএনপির এই নেতা।

এদিকে, শারদীয় দুর্গাপূজা ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, সরকারের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করা সম্ভব হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সরকারের ভূমিকার প্রশংসাও করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে