বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী, কুড়িগ্রামে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ

ক
কুড়িগ্রাম প্রতিনিধি
২১ আগস্ট, ২০২৬ ১৯:০১:৪০
আনারুল ইসলাম রানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব পাওয়ার খবরে তার নিজ জেলা কুড়িগ্রামে আনন্দ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে শহরে তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করা হয়।

রিজভীর নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর কুড়িগ্রাম শহরের একটি স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল ও শ্রমিক দলের প্রতিনিধিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় রিজভীর নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে তার সফলতা কামনা করেন তারা।

নেতাকর্মীরা বলেন, কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভী বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার মানুষ গর্বিত। তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

মিষ্টি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, রিজভীর নতুন দায়িত্বের খবরটি কুড়িগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। সেই আনন্দ থেকেই তাৎক্ষণিকভাবে এ আয়োজন করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা