প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২০:৪৬:১২
সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

দলটির পক্ষ থেকে বিভিন্ন স্থানে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও কাউন্সিলের বিষয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, কাউন্সিলের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দলটি এগিয়ে এসেছে। নিপীড়ন ও নানা ধরনের বাধার মুখেও বিএনপিকে দুর্বল করা কিংবা আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার সঙ্গে থাকার চেষ্টা করেছে। ভবিষ্যতেও দলটি জনগণের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের বিষয়েও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, ঘটনাটি দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা