সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও: সারজিস আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২৩:৪৫:৫০
সংগৃহীত

সরকার সঠিকপথে পরিচালিত না হলে এর প্রভাব শুধু ক্ষমতাসীন দল বা সরকারের ওপর নয়, পুরো দেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে গিয়ে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা এবং সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে যেকোনো উদ্যোগকে এনসিপি ইতিবাচকভাবে দেখে। সরকারের কার্যক্রমে ঘাটতি থাকলে তা তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার যদি প্রত্যাশিত পথে পরিচালিত না হয়, তাহলে এর ক্ষতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে দেশের সাধারণ মানুষ ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থার ওপরও।

বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার দাবি, সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রাধিকার ও কার্যক্রম প্রত্যাশিত ছিল, তার অনেক কিছুই এখন আগের মতো দৃশ্যমান নয়।

সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মামলার তদন্তসহ কিছু কার্যক্রম তুলনামূলক দ্রুত এগোতে দেখা গেলেও বর্তমানে সেসব ক্ষেত্রে সেই গতি আর লক্ষ্য করা যাচ্ছে না। সরকারের যেসব জায়গায় ব্যর্থতা বা ঘাটতি রয়েছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরাই এনসিপির রাজনৈতিক দায়িত্ব বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদ থেকে শুরু করে রাজপথ- সব জায়গায় সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে এনসিপি। কোনো অনিয়ম, ব্যর্থতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা নিয়ে প্রশ্ন তোলা এবং জনগণের সামনে বিষয়গুলো তুলে ধরার কথাও জানান তিনি।

সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে এনসিপি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে উল্লেখ করে সারজিস আলম বলেন, জনগণের স্বার্থে দলের অবস্থান স্পষ্ট থাকবে এবং প্রয়োজন হলে রাজপথেও আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে দলটি।

এ সময় এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা