মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশি অভিবাসী আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ ০২:১৮:২৪
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার তেরেংগানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় একটি খনিতে অভিযান চালিয়ে ২৪ জন বাংলাদেশিসহ মোট ৪৯ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে এই অভিযান চালানো হয়।

অভিযান এড়াতে কয়েকজন খনির পানিতে ঝাঁপ দিয়ে ডুব দেন। এসময় পালানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল থেকে পড়ে আহত হয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে ছয় নারী ও দুই শিশু রয়েছে। তাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে।

লোকমান এফেন্দি বলেন, খনিতে কর্মরত বলে ধারণা করা এসব বিদেশি ইমিগ্রেশন বিভাগের অভিযান টের পেয়ে বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। কয়েকজন খনির পানিতে ঝাঁপ দিয়ে ডুব দেন।

এসময় বাংলাদেশি এক ব্যক্তি পাহাড়ের ঢাল বেয়ে পালানোর চেষ্টা করলে পিছলে পড়ে যান। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। আহত ওই ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হলে তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা বলেন, অভিযানটি সফল করতে কর্মকর্তারা পরিচয় গোপন রেখে এবং বিভাগের বাইরে অন্য যানবাহন ব্যবহার করে খনি এলাকায় প্রবেশ করেন। এতে সেখানে অবস্থানরত বিদেশিরা আগেভাগে অভিযান সম্পর্কে জানতে পারেননি।

আটক সবাইকে অবৈধ অভিবাসী (পিএটিআই) হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের আওতায় তদন্ত করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা