ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ আগস্ট, ২০২৬ ১৭:০০:১৭
ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেট হাতে রেখে লিড নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৪ আগস্ট) ডারউইনের মারারা ওভালে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন মমিনুল হক ও তানজিদ হাসান তামিম।

মমিনুল-তানজিদের ব্যাটে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে ২০০৩ সালে হাবিবুল বাশার সুমন ও হান্নান সরকারের গড়া ১০৮ রানের জুটি ভাঙার আগেই ৪৯ রানে আউট হন মমিনুল। ফলে ১০২ রানে ভাঙে তাদের জুটি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে তানজিদের সঙ্গে জুটি গড়েন। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নেয় বাংলাদেশ।

ম্যাচের প্রথম দিনে অবশ্য মূল কারিশমা দেখান বাংলাদেশের পেসাররা। টসে হেরে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড শুরুতেই আক্রমণাত্মক মেজাজে রান তুলতে থাকলে হাসানের দুর্দান্ত ডাবল স্ট্রাইকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর এবাদত হোসেন মারনাস লাবুশেনকে ফিরিয়ে দিলে চাপে পড়ে অজিরা। মাঝে তানজিদ তামিমের হাত থেকে স্টিভ স্মিথের ক্যাচ ফস্কে গেলেও, তাসকিন আহমেদ ক্যামেরুন গ্রীনকে সাজঘরে পাঠালে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে লাঞ্চে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে অ্যালেক্স ক্যারিকে এবাদত এবং বো ওয়েবস্টারকে তাসকিন আউট করেন। এরপর স্মিথ এক প্রান্ত আগলে রেখে ৭১ রান করলেও, অজিদের শেষ ৪ ব্যাটারকে একাই সাজঘরে পাঠিয়ে স্বাগতিকদের ১৯৭ রানে গুটিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদ।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা