৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতল ভারত

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৪:৫৫:৫৭
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। শনিবার (৩ অক্টোবর) জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে ভারত। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯২ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন অভিষেক শর্মা ও তিলক ভার্মা। অভিষেক মাত্র ২৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৭টি ছক্কা। শেষদিকে তিলক ভার্মা ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দ্রুত তিন উইকেট হারানোর পর হাসান নওয়াজ ও সাইম আইয়ুবের জুটি দলকে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে। সাইম ২২ বলে ২৯ রান করেন।

তবে একপ্রান্ত আগলে রাখা হাসান নওয়াজের লড়াইও শেষ পর্যন্ত পাকিস্তানকে জয়ের কাছে নিতে পারেনি। তিনি ৫১ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা।

ভারতের বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নেন। শিবম দুবেও পান দুটি উইকেট। শেষ পর্যন্ত পাকিস্তান ১৯২ রানে থেমে গেলে ১৯ রানের জয় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে ভারত।

এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে নিজেদের স্বর্ণপদক ধরে রাখল ভারত।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা