প্রভোস্টের পদত্যাগ দাবিতে মধ্যরাতে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ ফেলানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। রোববার (২১ জুন) রাত ১২টার দিকে তারা স্লোগান দিতে দিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলের নানা সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, হলের ডাইনিং দীর্ঘ সময় বন্ধ থাকে এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানের পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নোটিশ জারি করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে একটি মানসম্মত রিডিং রুম নেই। বর্তমানে যে রিডিং রুমটি রয়েছে, সেখানে মশা ও আবর্জনার কারণে পড়াশোনার উপযোগী পরিবেশ নেই। এছাড়া মাত্র তিনটি বেঞ্চ থাকায় অধিকাংশ শিক্ষার্থী সেখানে বসে পড়াশোনার সুযোগ পান না।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমাদের সমস্যার কথা শোনার পরিবর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে।”

এছাড়া গণরুমে মিল পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, অনেক সময় সকালে শিক্ষার্থীদের চিড়া-মুড়ি খেয়ে থাকতে বলা হয়, যা আবাসিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, “মেয়েদের হলে কিছু সমস্যা রয়েছে। আমরা আগামীকাল প্রশাসনিকভাবে হলটি পরিদর্শন করব। যেসব সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

ডাইনিং ও হিটার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, “হিটার এবং ডাইনিং একসঙ্গে চালু রাখা সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টির সমাধানের চেষ্টা করছি। পাশাপাশি হলে সার্বক্ষণিক অবস্থান করবেন এমন একজন প্রভোস্ট নিয়োগের বিষয়েও কাজ চলছে। আশা করি দ্রুত সমস্যাগুলোর সমাধান হবে।”

রিডিং রুমের বিষয়ে তিনি বলেন, “আমরা প্রকৌশলীদের নিয়ে পরিদর্শনে যাব। সেখানে কী ধরনের সংস্কার বা উন্নয়ন প্রয়োজন, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ