রাঙামাটিতে পাহাড়ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

র
রাঙ্গামাটি প্রতিনিধি
৮ আগস্ট, ২০২৬ ০১:২৭:০০
এবাদুল হক

সম্প্রতি টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার অসহায় ও সুবিধা-বঞ্চিতদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় আজ (৭ আগস্ট) শুক্রবার সকালে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ির এডিসি হিল এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলে ১৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. হাবীব আজমের বিশেষ বরাদ্দের অংশ হিসেবে ও তার তত্ত্বাবধানে এ সহায়তার ব্যবস্থা করা হয়।

​ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মো নুরনবী।

উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্যোগের এ সময়ে মানুষের খাদ্যের ঘাটতি পূরণে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।

​খাদ্য সহায়তা পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপহার গ্রহীতা অসহায় দুর্যোগের ক্ষতিগ্রস্ত পরিবার পরিবারগুলো।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা