শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় রবিবার জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গত দুই দিনে পরপর চার বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের আতঙ্কজনিত কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চলবে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, “গত দুই দিনে পরপর ভূমিকম্পের কারণে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। আমাদের ভবনগুলোও ঝুঁকিপূর্ণ। সবাই মানসিকভাবে অনেকটা কঠিন সময় পার করছে। এই অবস্থায় ক্লাস-পরীক্ষায় বসার মতো অবস্থায় অনেকেই নেই। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আপাতত আগামীকাল রবিবার সকল ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে জকসুর নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”

এদিকে, ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণার পর শিক্ষার্থীদের পরিবহন পরিষেবাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে জানান, “অনিবার্য কারণবশত আগামীকাল রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সকল পরিবহন বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি যথারীতি চালু থাকবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি