খেলাধুলা
রোমেরোর ফেরায় স্বস্তিতে আর্জেন্টিনা
বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ফলে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার নামে নতুন প্রজাতির শামুকের নামকরণ
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নতুন এক সম্মান পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সদ্য আবিষ্কৃত একটি সামুদ্রিক স্লাগের (খোলসবিহীন শামুক) নাম রাখা হয়েছে তার নামে।
রুদ্ধশ্বাস জয়ে নকআউট নিশ্চিত করল মরক্কো
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল মরক্কো। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দলটি। প্রথমার্ধে দুই গোল করার পর বিরতির পর আরও দুইবার লক্ষ্যভেদ করে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। এই জয়ে নিশ্চিত হয়েছে নকআউট পর্বের টিকিটও। আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও গ্রুপসেরা হতে পারেনি মরক্কো। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান পয়েন্ট পেয়েছে ব্রাজিলও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, আর রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে উঠেছে মরক্কো।
নকআউটের অপেক্ষা, ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে
গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিলের শেষ ৩২-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার, টেক্সাসের হিউস্টনে। তবে সেলেসাওদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর সমীকরণের ওপর ভিত্তি করে আগামী শুক্রবারের (২৬ জুন) মধ্যে নির্ধারিত হবে ব্রাজিলের চূড়ান্ত প্রতিপক্ষ। বর্তমানে সেলেসাওদের সামনে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান, নেদারল্যান্ডস অথবা সুইডেনের নাম রয়েছে, যার সিদ্ধান্ত আসবে শুক্রবার এই গ্রুপের বাকি ম্যাচগুলো শেষ হওয়ার পর।
নরওয়ে ম্যাচে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনি জুটিকে
সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে সরাসরি প্রশ্ন করা হয়, নরওয়ের বিপক্ষে কোনো এক সময়ে নেইমার ও ভিনিকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে কি না। জবাবে ইতালিয়ান এই কোচ বলেন, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমার মনে হয়, তারা একসঙ্গেই খেলবে। ভিনিসিয়ুসের পজিশন নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি জানান, মাঠে নিজের ভূমিকায় পরিবর্তন আনতে ভিনি বেশ অভ্যস্ত। তিনি বলেন, “ভিনি অনেক দিন ধরেই নিজের খেলার অবস্থান বদলে খেলছে—রিয়াল মাদ্রিদে যেমন, এখানেও তেমন। সে খুব ভালো করছে এবং প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তায় রাখছে। উইং থেকে সে যেমন অ্যাসিস্ট করতে পারে, তেমনি গোলও করতে পারে।
জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। আর লেগ স্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে দলে এসেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
আর্জেন্টিনার সুবিধাতেই কি ‘নিষিদ্ধ’ ইংলিশ রেফারি?
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় দায়িত্ব পেয়েছেন পোল্যান্ড, মিসর, রোমানিয়া, কানাডা, ফ্রান্স ও পর্তুগালের রেফারিরা। তবে এখন পর্যন্ত লিওনেল মেসিদের কোনো ম্যাচেই দায়িত্ব পাননি ইংল্যান্ডের কোনো রেফারি। এর পেছনে রয়েছে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও ঐতিহাসিক বিরোধ। বিশ্বকাপে ইংল্যান্ডের দুই রেফারি অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার দায়িত্ব পালন করছেন। স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার-ফাইনাল পরিচালনা করেন অলিভার, যা ছিল এই আসরে তার সপ্তম ম্যাচ। এটি কোনো ব্রিটিশ রেফারির জন্য সর্বোচ্চ।
ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হলেও ম্যাচটির অন্যতম আকর্ষণ দুই তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডের ব্যক্তিগত দ্বৈরথ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নজর থাকবে বিশ্বের সেরা দুই আক্রমণভাগের খেলোয়াড়ের দিকেই।
ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ, জিততে পারবে কি সেলেসাওরা?
জাপানকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন নকআউট পর্বে কার্লো আনচেলত্তির দলের প্রতিপক্ষ নির্ধারণ হবে মঙ্গলবার (৩০ জুন) নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের ফলাফলের ওপর। যে দল জিতবে, তাদের বিপক্ষেই শেষ আটে ওঠার লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। কাগজে-কলমে নরওয়েকে কিছুটা এগিয়ে রাখা হলেও দুই দলের সামর্থ্য, সাম্প্রতিক পারফরম্যান্স এবং খেলার ধরন বিবেচনায় ব্রাজিলের জন্য কোনো প্রতিপক্ষকেই সহজ বলা যাচ্ছে না।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ
২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই নকআউট পর্বের পথে বড় ধাপ এগিয়ে যাবে লিওনেল স্কালোনির দল। অন্য ম্যাচের ফল অনুকূলে এলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হিসেবে শেষ ৩২ নিশ্চিত করতে পারবে তারা। আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রথম শর্ত অস্ট্রিয়ার বিপক্ষে জয়। এরপর নজর থাকবে জর্ডান ও আলজেরিয়ার ম্যাচে। যদি আলজেরিয়া জয় পেতে ব্যর্থ হয়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এমন অবস্থানে পৌঁছে যাবে, যেখানে শেষ ম্যাচের আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে।
রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই বাদ পড়লেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা!
প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর নাটকীয় হারের পর একটি বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে অতিরিক্ত সময়ে জোনাথান তাহের করা একটি গোল বাতিলের সিদ্ধান্ত। জার্মান শিবিরের দাবি, গোলটি বহাল থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন জোনাথান তাহ। গোলের পর জার্মান খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাস শুরু হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও সহকারী রেফারি গোলটি পুনর্বিবেচনার পরামর্শ দেয়।
উন্মোচন করা হলো মেসির ৮৫ ফুট উচ্চতার ভাস্কর্য
ফুটবল ক্যারিয়ারে অসংখ্য সাফল্য, পুরস্কার ও ভক্তদের ভালোবাসা অর্জন করেছেন লিওনেল মেসি। তবুও তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন থেমে নেই। প্রতিবারই নতুন কোনো উদ্যোগে প্রিয় তারকাকে সম্মান জানানোর চেষ্টা করেন তারা। জন্মদিনকে সামনে রেখে এবারও ভিন্নধর্মী এক আয়োজনের মাধ্যমে বিশেষ সম্মান পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।