গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। আগামী সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই নকআউট পর্বের পথে বড় ধাপ এগিয়ে যাবে লিওনেল স্কালোনির দল। অন্য ম্যাচের ফল অনুকূলে এলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হিসেবে শেষ ৩২ নিশ্চিত করতে পারবে তারা।

আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার প্রথম শর্ত অস্ট্রিয়ার বিপক্ষে জয়। এরপর নজর থাকবে জর্ডান ও আলজেরিয়ার ম্যাচে। যদি আলজেরিয়া জয় পেতে ব্যর্থ হয়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এমন অবস্থানে পৌঁছে যাবে, যেখানে শেষ ম্যাচের আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাবে।

তাত্ত্বিকভাবে অস্ট্রিয়া ও আলজেরিয়ার সুযোগ এখনো থাকলেও সমতা নির্ধারণের নতুন নিয়ম আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে প্রথমে বিবেচনায় আসে মুখোমুখি ম্যাচের ফল। গোল ব্যবধান পরে দেখা হয়।

ফলে আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায়, তাহলে শেষ ম্যাচে জর্ডানের কাছে হারলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার কারণে অস্ট্রিয়ার ওপরে অবস্থান করবে। একইভাবে আলজেরিয়া শেষ পর্যন্ত সমান পয়েন্টে পৌঁছালেও প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের কারণে পিছিয়েই থাকবে।

সমতা নির্ধারণে এরপর বিবেচনায় আসে গোল ব্যবধান, বেশি গোল করা, শৃঙ্খলা সূচক এবং সবশেষে বিশ্ব র‌্যাঙ্কিং। তবে বর্তমান পরিস্থিতিতে এসব হিসাবের প্রয়োজন পড়ার সম্ভাবনা খুব বেশি নেই।

গ্রুপের তুলনামূলক দুর্বল দল হিসেবে জর্ডানকে বিবেচনা করা হচ্ছে। ফলে আর্জেন্টিনার জন্য শীর্ষস্থান নিশ্চিত করার পথ আরও সহজ হয়ে উঠেছে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আর্জেন্টিনা আগামী ৩ জুলাই শেষ ৩২-এর ম্যাচ খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল।

এদিকে ‘এইচ’ গ্রুপের লড়াই এখনো পুরোপুরি খোলা। প্রথম রাউন্ডে কেপ ভার্দে ও স্পেন গোলশূন্য ড্র করেছে। অন্য ম্যাচে উরুগুয়ে ও সৌদি আরবও পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে ওই গ্রুপ থেকে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কে হবে, তা এখনো নিশ্চিত হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের