সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

ম
মাদারীপুর প্রতিনিধি ( সৈয়দ গোলাম মারুফ )
৮ আগস্ট, ২০২৬ ১৭:১১:০০
সৈয়দ গোলাম মারুফ

মাদারীপুরের ডাসার উপজেলার কাজি বাকাই  ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে সরকারি রাস্তা দখল করে পাকা বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে আলী আকবর নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রায় চার বছর ধরে সরকারি রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে ধাপে ধাপে পাকা স্থাপনা নির্মাণ করেছেন তিনি। এতে রাস্তাটি এতটাই সরু ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যে অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহনও আর প্রবেশ করতে পারে না। এই পরিস্থিতির সুযোগ নিয়েই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা একাধিকবার আলী আকবরকে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে গেছেন।

এদিকে, সরকারি রাস্তা দখলের কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে যানবাহন প্রবেশে বাধার সৃষ্টি হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা