টেলিগ্রামে ইনভেস্টমেন্টের ফাঁদ: কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে ব্যাংক কর্মকর্তা সহ বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীতে নিজ বাসা থেকে নাদিম (৩২) নামের ওই প্রতারককে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার দক্ষিণকান্দি গ্রামে।

সিআইডি জানায়, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে “নাজনীন” নামের এক ব্যক্তি Upwork প্রতিনিধির পরিচয়ে যোগাযোগ করে। বাসায় বসে সহজ অনলাইন টাস্ক করে আয় করা যাবে, এমন প্রলোভন দিলে ভুক্তভোগী সরল বিশ্বাসে কাজ শুরু করেন। প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনের মতো ছোট কাজ করিয়ে ১৫০ ও ২,১০০ টাকা পাঠিয়ে প্রতারকরা আস্থা তৈরি করে।

পরে তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়, যেখানে ভুয়া সদস্যরা অভিনয় করছিলেন যে তারা বড় অঙ্কের টাকা আয় করছেন। এরপর ‘ক্রিপ্টো অ্যাকাউন্ট’ খোলার কথা বলে ২ হাজার এবং পরে আরও ৩ হাজার টাকা দাবি করা হয়। অ্যাকাউন্টে ৭ হাজার টাকা দেখানো হলেও উত্তোলনের সময় আবার ১৫,৮০০ টাকা দিতে হয়। এরপর একের পর এক নতুন টাস্ক, নতুন শর্ত এইসব দেখিয়ে প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার শিকার ব্যক্তি লালবাগ থানায় মামলা দায়ের করলে (মামলা নং ১৪, তারিখ: ২১/০৫/২০২৫) তদন্তভার পায় সিআইডি। তদন্ত করে চক্রের সদস্য নাদিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাধারণ জনগণের প্রতি সিআইডির পরামর্শ:
  • অনলাইনে সহজে বড় অঙ্কের অর্থ উপার্জনের লোভে পা দেবেন না।
  • যেকোনো আর্থিক লেনদেনের আগে উৎস ও পরিচয় যাচাই করুন।
  • প্রতারণার শিকার হলে দ্রুত আইন–শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা