যা হয়নি ৯৬ বছরে, সেটিই করে দেখাল আর্জেন্টিনা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর অসংখ্য রেকর্ডের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। তবে ২০২৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে ইতিহাসে নতুন এক কীর্তি গড়েছে আর্জেন্টিনা, যা এর আগে কোনো দল করতে পারেনি।

কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। হুলিয়ান আলভারেজের দৃষ্টিনন্দন বাঁকানো শট এবং লাউতারো মার্তিনেজের গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আমেরিকার দলটির।

ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা হিসেবে থাকা মেসি এ ম্যাচে গোল করতে না পারলেও একটি গোলের সহায়তা করেন। প্রথমার্ধে সুইজারল্যান্ড ভালো খেললেও সমতার দেখা পায় ৬৭ মিনিটে, যখন দান এনদোয়ে গোল করেন।

নির্ধারিত ৯০ মিনিটে ফল নির্ধারণ না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আলভারেজের দুর্দান্ত বাঁকানো শটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে লাউতারো মার্তিনেজের গোল সুইজারল্যান্ডের ফেরার সম্ভাবনা পুরোপুরি শেষ করে দেয়। ৩-১ গোলের জয় নিয়ে শেষ চারে জায়গা করে নেয় শিরোপাধারীরা।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। টানা ১২টি বিশ্বকাপ ম্যাচে অন্তত দুটি করে গোল করেছে দলটি, যা প্রতিযোগিতার ইতিহাসে প্রথম। এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে দুই বা তার বেশি গোল করে রেকর্ড গড়েছিল উরুগুয়ে। সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে আর্জেন্টিনা।

স্মরণীয় এই অর্জনের পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও গোল করার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে লিওনেল স্কালোনির দল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা