যুক্তরাষ্ট্রের ৩ বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সালেহা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থী এবং বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেহা বেগম যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।

তিনি ফল-২০২৬ সেশনের জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড, টুলেন ইউনিভার্সিটি এবং টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে ভর্তির প্রস্তাব পেয়েছেন। এসব অফারের আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, স্বাস্থ্যবিমা এবং সামার ফান্ডিং। পাশাপাশি টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে তিনি টিটিইউ হাচেসন গ্র্যাজুয়েট এনডাউড আর্টস অ্যান্ড সায়েন্সেস স্কলারশিপও অর্জন করেছেন।

একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও গবেষণার আগ্রহ, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনায় তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেডে অধ্যয়নের সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে ফল-২০২৬ সেমিস্টার থেকে তাঁর পিএইচডি কার্যক্রম শুরু হবে।

সালেহা বেগম নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। বর্তমানে তিনি বুয়েটের গণিত বিভাগে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে তাঁর চারটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

নিজের এই অর্জনের জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে গবেষণা-তত্ত্বাবধায়ক ড. কে. এম. আরিফুল কবির, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেন্টর, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও দোয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সালেহা বেগম বলেন, ভবিষ্যতে ফলিত গণিত বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মাধ্যমে অবদান রাখতে চান। এ লক্ষ্য পূরণে তিনি সবার দোয়া কামনা করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা