৩৭১০ কোটি টাকার আয় রোনালদোর, মেসি-এমবাপ্পের কত?

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ১৮:৩২:২৩
ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আয়ের দিক থেকেও শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের এক সমীক্ষা অনুযায়ী, গত ১২ মাসে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার আয় করে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন পর্তুগিজ এই তারকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৭১০ কোটি টাকা।

আল নাসরের সাত নম্বর জার্সিধারী এই র‌্যাংকিংয়ে টানা চতুর্থ বছর শীর্ষে। এখনও তিনি এই গ্রহের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের অবস্থান ধরে রেখেছেন। ম্যাগাজিনটির তথ্য অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের পরিমাণ ইতোমধ্যে সর্বোচ্চ ১.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, বাংলাদেশি মুদ্রায় ১৪৮৮২ কোটি টাকা!

এই তালিকায় লিওনেল মেসি দ্বিতীয় স্থানে। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা ফোর্বসের বিবেচিত সময়ে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলারের।

তিন নম্বরে আছেন কিলিয়ান এমবাপে। বেতন ও বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডের গত ১২ মাসে আয় ছিল ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পন্সরশিপ মার্কেটে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন এমবাপে। সম্প্রতি ফেয়ারমোন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস চেইন ও স্বাস্থ্য কোম্পানি অ্যালানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন, যেখানে তিনি একজন বিনিয়োগকারীও।

তরুণ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন আর্লিং হালান্ড। নরওয়ে ও ম্যানসিটির তারকা খেলোয়াড় গত ১২ মাসে ৮০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকায় চতুর্থ স্থানে। ২৫ বছর বয়সী স্ট্রাইকার সম্প্রতি প্রথম বিশ্বকাপ খেলেছেন এবং এখনও ইউরোপিয়ান ফুটবলের অন্যতম দামী তিনি।

একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে সেরা পাঁচে ভিনিসিয়ুস জুনিয়র। গত এক বছরে তার আয় ৬০ মিলিয়ন ডলার। বিশ্ব ফুটবলে শীর্ষ বাণিজ্যিক তারকা হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা। 

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা