ভক্তদের ভালোবাসার নামেই খেলবেন ভোজিনহা, অনুমোদন দিল লিগ কর্তৃপক্ষ

স
সদ্য সংবাদ ডেস্ক
১ আগস্ট, ২০২৬ ১৯:৫৭:১৯
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনহার জন্য নিয়ম পরিবর্তন করেছে চিলির প্রিমেরা ডিভিশন ফুটবল লিগ। বিশেষ অনুমতি দিয়ে তার জার্সিতে আসল নামের পরিবর্তে জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের অনুমোদন দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

চিলির ফুটবল লিগের প্রচলিত নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে সাধারণত শুধু পারিবারিক নাম বা সারনেম ব্যবহার করতে হতো। তবে ৪০ বছর বয়সী এই গোলকিপারের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় ক্লাবগুলো। সর্বসম্মতিক্রমে নিয়ম শিথিল করে ভোজিনহার পছন্দের নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির অন্যতম সফল ক্লাব কোলো-কোলোতে যোগ দেওয়ার ক্ষেত্রে জার্সিতে নিজের ডাকনাম ব্যবহারের অনুমতি পাওয়া ভোজিনহার অন্যতম প্রধান শর্ত ছিল।

কোলো-কোলোতে ভোজিনহার যোগদান প্রায় নিশ্চিত হলেও এখনো চূড়ান্ত চুক্তিপত্রে সই হয়নি। মঙ্গলবার তার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও প্রথমে ভিসা জটিলতা এবং পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি যাত্রা স্থগিত করেন।

ক্লাবটির পরিচালক হেইমে পিজারো ও প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ জানিয়েছেন, ভোজিনহার এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোচের দাবি, ক্লাবে যোগ দিতে ভোজিনহা আগ্রহী এবং খুব শিগগিরই ব্যক্তিগত সমস্যা কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

তবে জার্সির নাম সংক্রান্ত জটিলতা সমাধান হলেও ব্যক্তিগত কারণে চিলিতে পৌঁছাতে দেরি হওয়ায় ভোজিনহার কোলো-কোলোতে যোগদান নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ