ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিব আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আটক করে প্রথমে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
রমনা থানার ডিউটি অফিসার এসআই সুশান্ত কুমার এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টায় দিকে তাকে থানায় নিয়ে আসে ডিবি পুলিশ।
সদ্য সংবাদ/এসকে