ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এমপির বাড়িতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময়, নবীনগর উত্তরাঞ্চল প্রবাসী বিএনপির উপদেষ্টা উসমান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুহেল, সহ-সাংগঠনিক সম্পাদক শুক্কুর খাঁনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, গত নির্বাচনে আপনারা প্রবাসীরা যে ভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং যে ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করেছেন, সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অংশ হচ্ছে প্রবাসীরা। ফ্যাসিস্ট সরকার বিদায়ের আন্দোলন সংগ্রামে প্রবাসী ভাইয়েরা যে ভূমিকা রেখেছেন, তাদের চিরদিন আমাদের স্মরণ রাখতে হবে। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর ৪ মাসের মধ্যেই প্রবাসীদের কল্যাণে কাজ করছেন। নবীনগর থেকে দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যু ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে এমপি মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।