ব্যক্তিজীবন নিয়ে কী রহস্যময় বার্তা দিলেন প্রভা?

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ আগস্ট, ২০২৬ ২৩:০৪:৪০
ছবি: সংগৃহীত

ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহলে রাখেন তিনি।

এবারও তেমনই একটি বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নিজের সামাজিকমাধ্যমে নতুন একটি ছবি প্রকাশ করেছেন প্রভা।

ছবিতে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে উজ্জ্বল গোলাপি রঙের একটি ফ্লোরাল প্রিন্টের পোশাকে দেখা গেছে তাকে। চোখে কালো সানগ্লাস, খোলা চুলে গুঁজে রাখা সাদা ফুল আর চারপাশে সবুজ গাছপালা ও ঝরে পড়া ফুলের পাপড়ি- সব মিলিয়ে তার সাদামাটা অথচ নান্দনিক উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। ক্যামেরার দিকে না তাকিয়ে আকাশমুখী দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা প্রভার

ছবিগুলোতে যেন ধরা দিয়েছে এক প্রশান্ত, ভাবুক আবহ। তবে বরাবরের মতো ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন। সেখানে প্রভা লেখেন, ‘মানুষের স্বভাব এমন হয়ে গেছে যে- একজন আরেকজনের বদনাম করে, তবুও আবার একে অপরের সাথেই ওঠা-বসা করে।’

এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে লেখা, সে বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ এটিকে জীবনের অভিজ্ঞতার প্রতিফলন বলছেন, আবার কেউ মনে করছেন, কোনো ব্যক্তিগত ঘটনার ইঙ্গিতই হয়তো দিয়েছেন তিনি। তবে এসব বিষয়ে এখনো মুখ খোলেননি প্রভা।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি নির্মাতা ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫