ক্যাম্পাস
ইবিতে আইইউমুনার আয়োজনে ‘জেনেসিস ৭.১’ অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (আইইউমুনা) নবীনবরণ উপলক্ষে ‘জেনেসিস ৭.১’ আয়োজন করেছে। এতে সংগঠনটির ১৫০ নবাগত সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
জাবিতে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে, অংশ নিয়েছে ‘সি–১’ ও ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন চলছে। দিনের শুরুতে ‘সি–১’ ইউনিটের কলা ও মানবিকী অনুষদের অধিভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে ‘ডি’ ইউনিটের জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চার শিফটে নেওয়া হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি–১’ ইউনিটের ছাত্র ও ছাত্রীদের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর বেলা ১০টা ২৫ মিনিটে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ছাত্রদের পরীক্ষা শুরু হয়।
৪৭-এ ইসলামী বিশ্ববিদ্যালয়, নানা আয়োজনে পালিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিকী
ছেচল্লিশ পেরিয়ে সাতচল্লিশে পা রেখেছে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার (২২ নভেম্বর) ইবি প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্যভাবে এ দিনটি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১ টা নাগাদ নিধার্রিত ব্যানারসহ সকল বিভাগ, দপ্তর, ইনস্টিটিউট, হলসমূহ ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত হন। এরপরপরই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারিগরি নিরাপত্তার কারণে আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় রবিবার জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
গত দুই দিনে পরপর চার বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের আতঙ্কজনিত কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রম চলবে।
৪৭তম ইবি দিবসে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’টি পর্বে অনুষ্ঠান পরিচালনা করে। সকালে প্রথম পর্বের অংশ হিসেবে কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আনন্দ র্যালি শেষে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ইবির ধর্মতত্ত্ব অনুষদের নতুন দুই বিভাগে সভাপতি নিয়োগ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদে চালু হওয়া নতুন দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান দায়িত্ব পেয়েছেন।
আন্তর্জাতিক সম্মেলনে সেরা তিন গবেষণপত্রের মধ্যে স্থান পেল ইবি
সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা' বিষয়ক (SPICSCON-2025) আন্তর্জাতিক সম্মেলনে সেরা তিনটি গবেষণাপত্র মধ্যে স্থান পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ইবি প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা হলেন বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী মো. ইমামুল হোসাইন, এসএম মাহিম, তারেক আজিজ, ফয়সাল আহমেদ। তাদের গবেষণার বিষয়বস্তু ছিল "Hybrid CCT-TB: A Dual-Stream Attention Augmented Hybrid Architecture with Explainable AI for Tuberculosis Screening in Chest Radiographs"।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
নানা কর্মসূচিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো 'বিশ্ব দর্শন দিবস-২০২৫'
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব দর্শন দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পায়রা অবমুক্ত করা হয় এবং কেক কাটা হয়। এরপর নতুন কলা ভবনের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
ছুটি শেষে চাকরিতে যোগদান না করায় ইবি অধ্যাপককে অপসারণ
পোস্ট ডক্টোরাল গবেষণা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ। সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৪ নভেম্বের) দুপুরে প্রায় ২০মিনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।