ক্যাম্পাস
জকসুর শিবির প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫–কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে শিবির-সমর্থিত প্যানেলের দুই শীর্ষ পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।
বিজয় দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলীর নেতৃত্বে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাকিব আসলাম, কোষাধ্যক্ষ রবিউল আলম, কার্যনির্বাহী সদস্য এস.এম. শাহরীয়ার স্বাধীন, মনিরুজ্জামান তুহিন, মাশুক এলাহী, মিজানুর রহমান, সামিউল ইসলাম ও আশরাফুল ইসলাম।
জাবির কেন্দ্রীয় মন্দিরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনাসভা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫–কে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে শিবির-সমর্থিত প্যানেলের দুই শীর্ষ পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।
যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বরে বিএনসিসি কর্তৃক প্রদত্ত গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। পাশাপাশি হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করা হয়।
বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সফল নোবিপ্রবি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাছ চাষে যান্ত্রিকীকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করে সফল হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অগ্রগতি মৎস্য গবেষকদের নতুন আশার আলো দেখিয়েছে। এ পদ্ধতিতে মাছ চাষ করলে একদিকে যেমন একই শ্রম ও ব্যয়ে দ্বিগুণ মাছ উৎপাদন সম্ভব, তেমনি এই মাছ দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করছেন তারা।
নোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
ইবির প্রভোস্ট কাউন্সিলের নতুন সভাপতি অধ্যাপক জলাল উদ্দিন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদা জিয়া হলের প্রভোস্ট ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) প্রভোস্ট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, 'দায়িত্ব বাড়া মানে তো বাড়তি প্রেসার। প্রোভোস্ট কাউন্সিলের সভাপতি হিসেবে আমার কাজ হলো প্রোভোস্ট মহোদয়দের মধ্যে সমন্বয় করা। বিভিন্ন হলের সুবিধা-অসুবিধা নিয়ে প্রশাসনিক মহলের সাথে কথা বলতে হয়।
ইবি ইংরেজি বিভাগে অর্ডিন্যান্স ভঙ্গে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের বিভাগীয় খামখেয়ালি সিদ্ধান্ত, ভুল ক্রেডিট বণ্টন এবং অর্ডিন্যান্স লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতে একাডেমিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে এক সংবাদ সম্মেলনে মানোন্নয়ন পরীক্ষার জন্য আবেদনকারী ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থীদের পক্ষে ৫ জন শিক্ষার্থী এ সংক্রান্ত বিস্তারিত অভিযোগ তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।
ইবিতে আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জালাল উদ্দিন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝিও উপস্থিত ছিলেন।
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
জাবির টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আল আমিন এবং লিমন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ আল আমিন হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫০ তম আবর্তনের আরেক শিক্ষার্থী আরিফুজ্জামান লিমন। বুধবার (১০ডিসেম্বর) সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মো: সোহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা বলা হয়।
ইবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজের পরে মাহফিলের আয়োজন করে শাখা ছাত্রদল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব খন্দকার আশরাফ উদ্দিন খান।