ক্যাম্পাস
সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতির কমিটি গঠন
সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।
প্রশাসনের সদিচ্ছার অভাবে মুক্ত বাংলা রং করল ইবি ছাত্রদল
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে রং না করা ও পরিচ্ছন্নতার অভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মুক্ত বাংলা’ তার সৌন্দর্য হারিয়েছে। অথচ বিজয় দিবস উপলক্ষে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও ‘মুক্ত বাংলা’র বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ ক্ষোভ থেকেই বিজয় দিবস উদযাপন শেষে রং করার উদ্যোগ নেয় সংগঠনটি।
বিশ্ব মানবাধিকার দিবস: গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবি ছাত্রদলের মানববন্ধন
২০১৩ সালে গুম হওয়া জবি ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা ও আল-আমিনকে এখনো খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের আমলের গুম-খুন, পেটোয়া বাহিনীর হামলা ও নির্যাতনের বিচার দাবি করেন। একই সঙ্গে সব নিখোঁজ নাগরিকের সন্ধান ও বিচার বিভাগের কার্যকর ভূমিকারও আহ্বান জানান।
সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতির নতুন সভাপতি নিহাল, সম্পাদক শাওন
সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।
ইবিতে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (মেসডা) উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্রকিউরমেন্ট অফিসার’ নিয়োগে অনিয়মের অভিযোগ, নিয়োগ বাতিলের দাবি
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে প্রকিউরমেন্ট অফিসারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এবং প্রকিউরমেন্ট অফিসার পদে নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী একজনকে নিয়োগ বোর্ডে সুপারিশ করা হয়েছে—এমন গুঞ্জনের প্রতিবাদে চাকরিপ্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে মৌখিক অভিযোগ করেন এবং নিয়োগ প্রক্রিয়াটিকে অবৈধ দাবি করে তা বাতিলের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগেও অনিয়মের অভিযোগ তোলেন ও সেগুলো বাতিলের দাবি করেন।
নোবিপ্রবিতে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রদলের টুর্নামেন্ট আয়োজন
স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা তিনি গ্রহণও করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদল আয়োজিত ‘ইন্টার-ডিপার্টমেন্ট ফুটসাল টুর্নামেন্ট ২০২৫’-এ বিশ্ববিদ্যালয়ের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও নোবিপ্রবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে। আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্টের প্রথম খেলা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ছয়জন ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।
ইবি মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে সিওয়াইবির তদারকি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল সেন্টারে শিক্ষার্থীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদারকি করে এর সত্যতা পাওয়ার দাবি করেছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইবি শাখা।
জাহাঙ্গীরনগরে প্রকাশ্যে ছাত্রীসংস্থা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে হেল্পডেস্ক ও তথ্যসেবাকেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির সভানেত্রীর দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫২ ব্যাচের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
জবিতে আত্মহত্যা সচেতনতা ও প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘আত্মহত্যার চিন্তা ও প্রতিরোধ: দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে আত্মহত্যার চিন্তা ও প্রতিরোধ নিয়ে আলোচনায় দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
জাবির পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে সাজ্জাদ ও মঈন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. মাইনুদ্দিন হাওলাদার (মঈন)।