দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হতে দেবে না। ভোট চুরি করে আপনি কোথাও পালাতে পারবেন না।’
রোববার রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত এ জনসভায় হাজার হাজার মানুষ অংশ নেন। সভার শুরুতে রাহুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদচ্যুত করা এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনাই তাঁদের প্রধান লক্ষ্য।
অমিত শাহর সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে রাহুল গান্ধী বলেন, ‘তারা বলছে, নরেন্দ্র মোদি কোথাও যাবেন না। আসলে তাঁকে কোথাও পালাতে দেওয়া হবে না। জ্ঞানেশ কুমারের পর আমরা আপনাদের কাছে আসব। আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনি (মোদি) কোথাও পালাতে পারবেন না।’
জনসভায় রাহুল গান্ধী অভিযোগ করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর দেশের ভোটার তালিকা থেকে ১৩ কোটি ৫০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, দেশের প্রতি সাতজনের একজন বা প্রায় ১৫ শতাংশ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনে এনডিএ জোট ও বিরোধীদের ভোটের ব্যবধান ছিল মাত্র ৩ শতাংশ। ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার হিসাব তুলে ধরে রাহুল একে অবৈধ নির্বাচন বলে আখ্যা দেন।
রাহুল বলেন, এটি সাধারণ কোনো দোকান থেকে চুরির মতো ঘটনা নয়। এর মাধ্যমে প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমন কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। প্রধান নির্বাচন কমিশনারকে অভিযুক্ত করে তিনি দাবি করেন, জ্ঞানেশ কুমারের সহায়তা ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান দখল করেছে বলেও অভিযোগ করেন লোকসভার বিরোধীদলীয় নেতা। তাঁর দাবি, দেশের সম্পদ ও সুযোগ-সুবিধা আম্বানি ও আদানির মতো গুটিকয়েক ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে। কৃষকদের ঋণ মওকুফ না করে কারাগারে পাঠানো হলেও শিল্পপতিদের শত শত কোটি টাকার ঋণ মাফ করা হচ্ছে।
রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ বা জ্ঞানেশ কুমারকে তিনি ব্যক্তিগতভাবে ঘৃণা করেন না। বিজেপি বা আরএসএসের কর্মীদের প্রতিও বিরোধী দলের কোনো ক্ষোভ নেই। তবে তিনি বলেন, ‘বিজেপি ও আরএসএস দেশে যে ঘৃণার রাজনীতি ছড়িয়েছে, তা দেশের মারাত্মক ক্ষতি করেছে। আমার কাছে জনগণের অধিকারই হলো প্রকৃত ধর্ম।’
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি
দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
ব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
১ নভেম্বর, ২০২৬
ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর
১ নভেম্বর, ২০২৬
আরব উপসাগরে কাতারের গ্যাসবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা
১ নভেম্বর, ২০২৬
পুরনো মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে পরোয়ানা জারি
৩১ অক্টোবর, ২০২৬
‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাবে সংসদে হট্টগোল, এমপিদের মধ্যে মারামারি
৩১ অক্টোবর, ২০২৬
-
জগন্নাথ হল থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
-
শওকত আজিজ রাসেল কারাগারে
-
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা
-
খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
-
গোবিপ্রবিতে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
-
আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি
-
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
-
ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
-
ডিএমএফ'র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক
-
বাতিল হলো কুমিল্লা মহানগর জামায়াতের আমিরসহ দুইজনের পদ