স্বাস্থ্য

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (একিউআই) সূচক অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা। প্রকাশিত তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ৩৩২ নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এ স্কোরে বায়ুর মান থাকে চরম অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

২৫ জুলাই, ২০২৬
দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের জনবহুল মেগাসিটিগুলোর মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ২৮৭, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ২১৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া কুয়েত সিটি ২০৪ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ১৯৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সতর্কতা জোরদার

বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সতর্কতা জোরদার

নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। রাজশাহী বিভাগে নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এটি আন্তর্জাতিক মহামারিতে পরিণত হওয়ার ঝুঁকি কম। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, নিহত নারী ৪০–৫০ বছরের। ২১ জানুয়ারি থেকে তার শরীরে জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ছুটির দিনেও বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা

ছুটির দিনেও বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা

রাজধানীতে বায়ুদূষণ পরিস্থিতি ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিনেও রাজধানী বিশ্বের দ্বিতীয় শীর্ষ দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২৬। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আগের দিন শুক্রবার একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ১৯৭। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গাঁজা

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গাঁজা

বাংলাদেশে মাদক ব্যবহার আর আড়ালে থাকা কোনো সমস্যা নয়; এটি এখন একটি স্পষ্ট জনস্বাস্থ্য ও সামাজিক সংকটে রূপ নিয়েছে। জাতীয় পর্যায়ের এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক গাঁজা, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, ভর্তি ৪৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫, ভর্তি ৪৯০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার ও থনবুরি হাসপাতাল

বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার ও থনবুরি হাসপাতাল

বাংলাদেশের রোগীদের জন্য সহজলভ্য ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে উই কেয়ার এবং থনবুরি বামরুংমুয়াং হাসপাতাল। শুক্রবার (১০ অক্টোবর) আয়োজিত স্বাস্থ্যসেবা বিষয়ক এক সেমিনারে এ কথা জানানো হয়। রাজধানীর লেকশোর হাইটস হোটেলে ‘উইকেয়ার উপস্থাপনায়, বাংলাদেশের জন্য থনবুরি বামরুংমুয়াং হাসপাতালের সেবার দৃষ্টিভঙ্গি’ শিরোনামে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উইকেয়ার তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে, যার মাধ্যমে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যভ্রমণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের রোগীরা আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

২৫ জুলাই, ২০২৬
ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোকাবিলায় গোলটেবিল বৈঠক

ডায়াবেটিক রেটিনোপ্যাথি মোকাবিলায় গোলটেবিল বৈঠক

বিশ্ব রেটিনা দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইওএইচ) এবং রোশ বাংলাদেশ যৌথ উদ্যোগে ‘ব্রিজিং পলিসি, টাস্ক শিফটিং অ্যান্ড ইনোভেশন: ট্যাকলিং ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইন বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। খাত সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ আলোচনা অনুষ্ঠান সম্প্রতি (২৮ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন নীতি-নির্ধারক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক এনজিও ও বেসরকারি খাতের প্রতিনিধিগণ। এ সময় তারা বাংলাদেশে ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

২৫ জুলাই, ২০২৬
শীতেও মুক্তি নেই ডেঙ্গু থেকে

শীতেও মুক্তি নেই ডেঙ্গু থেকে

অক্টোবর পেরোলেই সাধারণত ডেঙ্গুর প্রভাব কমে আসে— এমন ধারণা এ বছর ভেস্তে গেছে। ক্যালেন্ডারের হিসাবে ডেঙ্গুর মৌসুম শেষ হলেও বাস্তবে পরিস্থিতি উল্টো। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, যার বিস্তার এখন দেশের ৬৩টি জেলায়। চিকিৎসকদের আশঙ্কা, হাসপাতালে রোগী ভর্তির বর্তমান ধারা শীতকালেও অব্যাহত থাকতে পারে। তাঁদের মতে, ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়েছে; এখন আর এটি কেবল মৌসুমি নয়। তাই এডিস মশার ঝুঁকি থেকে বাঁচতে সচেতন থাকতে হবে সারা বছরজুড়ে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি