প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৮:২১:৫৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার শিল্পপ্রতিষ্ঠান এসকে গ্রুপ। বিশেষ করে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এ সময় তারা প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা ও প্রকল্পের সম্ভাব্যতা তুলে ধরে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসান শহরের আদলে একটি আধুনিক জ্বালানি কেন্দ্রে পরিণত করার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় তারা।

প্রতিনিধিদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে।

প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশ দেন। বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন। দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে নিজেদের আগ্রহের কথাও জানান তারা।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা বৈঠকে অংশ নেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি