বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সতর্কতা জোরদার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। রাজশাহী বিভাগে নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এটি আন্তর্জাতিক মহামারিতে পরিণত হওয়ার ঝুঁকি কম।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, নিহত নারী ৪০–৫০ বছরের। ২১ জানুয়ারি থেকে তার শরীরে জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ২৮ জানুয়ারি তার রক্ত ও গলার শ্লেষ্মার নমুনা সংগ্রহ করা হয়। ২৯ জানুয়ারি পরীক্ষায় নিপাহ ভাইরাস ধরা পড়ে। কয়েক দিনের মধ্যে তিনি মারা যান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারীর সাম্প্রতিক কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে তিনি অসুস্থ হওয়ার আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন। বিশেষজ্ঞরা জানান, ‘টেরোপাস’ প্রজাতির ফলাহারি বাদুড়ের লালা বা মলমূত্রের মাধ্যমে খেজুরের রসে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যা পান করলে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

ডব্লিউএইচও জানায়, বাংলাদেশে ২০০১ সাল থেকে এ পর্যন্ত ৩৪৮ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমিতদের প্রায় অর্ধেক কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি সংক্রমণ ঘটে আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এসে।

প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গেও গত সপ্তাহে দু’জনের দেহে নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ায় সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে কোনো দেশ বা অঞ্চলে ভ্রমণ বা বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন নেই।

নিপাহ ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা টিকা এখনো নেই। সংক্রমিতদের মৃত্যুহার প্রায় ৪০–৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম