আন্তর্জাতিক
অসুস্থ হয়ে আন্দোলন থেকে বিরতি নিলেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে সুস্থ হয়ে আবারও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ভারত সরকারের সঙ্গে বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিল ককরোচ জনতা পার্টি
ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও চলমান আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা সরাসরি আন্দোলনস্থল যন্তর মন্তরে এসে আলোচনা করবেন, অথবা নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকের আয়োজন করতে হবে।
শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।
কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭টি কচ্ছপ
ব্যাংকক থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ৭০৭টি জীবন্ত বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তর। বন্যপ্রাণী পাচারের অভিযোগে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের যে সুখবর দিলো ইতালি
ইতালিতে বসবাসরত কাগজবিহীন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এ রায়ের ফলে শুধুমাত্র অবৈধভাবে ইতালিতে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন তথ্য ব্যবস্থায় (এসআইএস) প্রশাসনিক সংকেত থাকলেই ২০২০ সালের ইমার্সিওন (স্যানাটোরিয়া) কর্মসূচির আবেদন আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না। আদালত রায়ে বলেছেন, অভিবাসন আইনের সংশ্লিষ্ট বিধানে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের যে ব্যবস্থা রয়েছে, তা ইতালির সংবিধানে বর্ণিত সমতা ও ন্যায়সংগত আচরণের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এখন থেকে প্রতিটি আবেদন পৃথকভাবে এবং বিস্তারিত মূল্যায়নের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
তীব্র তাপপ্রবাহে ইতালিতে রেড অ্যালার্ট, রোমে ৩৮ ডিগ্রি ছোঁয়ার শঙ্কা
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির জনজীবন। গ্রীষ্মকালীন দাবদাহের কারণে রাজধানী রোমসহ দেশের কয়েকটি প্রধান শহরে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ‘রেড অ্যালার্ট’ (লেভেল-৩) জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) ও শুক্রবার (১৭ জুলাই) তাপপ্রবাহ সবচেয়ে তীব্র আকার ধারণ করতে পারে। এ সময় রোমের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে। পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও মুছে ফেলার নির্দেশ দিল আইআইটি মাদ্রাজ
দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও ভিডিও সরিয়ে নিতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ।
আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ
আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
ভারতের শিক্ষামন্ত্রীকে আন্দোলনে যোগ দিতে বললেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা
ভারতের নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দায়িত্ব স্বীকার করে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমানঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানায় বাহিনীটি। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। আইআরজিসির দাবি, এ হামলায় আল উদেইদ বিমানঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
মোদি সরকারের সঙ্গে বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টি
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করে নিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আজ শুক্রবার বৈঠকে যাচ্ছেন আন্দোলকারীরা। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ভারতের কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভের মধ্যেই শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার
ভারতের নয়াদিল্লিতে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে চলমান আন্দোলনের মধ্যেই শিক্ষা সচিব পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। শিক্ষা সচিব বিনীত যোশিকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গঙওয়ার। বৃহস্পতিবার (২৩ জুলাই) এই প্রশাসনিক পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।