আন্তর্জাতিক
সৌদির সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ডোনাল্ড ট্রাম্প
সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কার্যকর হলে আগামী ৩০ বছর ধরে সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি, উপকরণ ও কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে যুক্তরাষ্ট্র পাবে কয়েক হাজার কোটি ডলারের অর্থনৈতিক সুবিধা।
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলাভিষিক্ত হয়েছেন মিখাইলো দ্রাপাতি। মঙ্গলবার (২১ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।
‘আড়াই হাজার লোক নিয়ে বড় কথা’, অভিষেককে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
২১ জুলাইয়ের সমাবেশে বিজেপিকে বাংলা থেকে উৎখাতের ঘোষণা দেওয়ার একদিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইরানে টানা ৯০ মিনিট হামলা চালাল মার্কিন বাহিনী
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের বন্দরগুলো ঘিরে ফের নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। বুধবারের এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
লাঠিচার্জ বিতর্কে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে ব্যর্থ ককরোচ জনতা পার্টি
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালত। বুধবার (২২ জুলাই) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আদালতের সময় অযথা নষ্ট না করতে।
বিক্ষোভের উত্তাপে দিল্লি, নিরাপত্তার কারণে বন্ধ ১৬ মেট্রো স্টেশন
বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। বুধবার (২২ জুলাই) সকাল থেকে এসব স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া বন্ধ রাখা হয়েছে।
ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা তীব্র জবাব ইরানের
ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিনের ধারাবাহিক হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা অব্যাহত রেখেছে ইরান। উভয় পক্ষের হামলা-পালটা হামলার মধ্যে নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।
আমিরাতের বড় সিদ্ধান্ত, সব দেশের জন্য ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা
পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এই ভিসার মাধ্যমে পর্যটকরা পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন। গালফ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি এই নতুন ভিসা সুবিধা চালুর ঘোষণা দিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনা, টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম
ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বেড়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ২৮ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ০২ ডলারে ওঠে।
কানে কানে পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’: রাহুল গান্ধী
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে আটক হওয়ার পর বিস্ফোরক দাবি করেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। বুধবার (২২ জুলাই) নিজের আটকের ঘটনা তুলে ধরে রাহুল দাবি করেন, তাকে যখন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল, তখন এক পুলিশ সদস্য কানে কানে নাকি বলেছিলেন, “এই সরকারের পতন ঘটিয়ে দিন।”
ইসরাইলি কারাগারে ধর্ষণের শিকার ফ্লোটিলার অধিকারকর্মী
ইসরাইলি কারাগারে আটক থাকার সময় তিন দফা বেআইনিভাবে নগ্ন করে তল্লাশি এবং ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন আনা লিডকে (২৫) নামে এক জার্মান মানবাধিকারকর্মী। গত শরৎকালে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে গাজামুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী তাদের নৌযান আটক করে। এরপর আনাকে পাঁচ দিন আটক রাখা হয়।