জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদিত এ কমিটিতে আবদুল্লাহ আল আবিদ সৌরভ-কে আহ্বায়ক, এহসানুল হক জীবন-কে সদস্য সচিব এবং রাসেল মাহমুদ-কে মুখ্য সংগঠক করা হয়েছে।
জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ-এর সুপারিশে এবং সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল- এর অনুমোদনে এ আংশিক কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আহ্বায়ক হয়ে আবিদ সৌরভ তার ফেসবুক স্ট্যাটাসে কমিটির অনুমোদনপত্র শেয়ার করে বলেন,
"প্রথমবার কোনো কমিটির আহ্বায়ক পদ পেলাম;
তিনি সদ্য সংবাদকে আরও জানান,এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি অনেক বড় একটি আমানত। জাতীয় যুবশক্তি জামালপুর জেলা শাখাকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।"
এছাড়া তরুণ এই নেতা জামালপুর পৌরসভার এনসিপির মেয়র প্রার্থী হিসেবে নিজেকে আত্তপ্রকাশের পর থেকেই ভিন্নধর্মী পৌরবাসীর জন্য কাজ করার কথাও ব্যক্ত করেছেন।
সদ্য সংবাদ/এসকে