জাতীয়

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

মন্ত্রী জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।'

২৫ জুলাই, ২০২৬
দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। আজ দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, শারজায় ফেরার নির্দেশ

হরমুজ পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, শারজায় ফেরার নির্দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ বাংলার জয়যাত্রা এখনও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রায় ৪০ দিন আটকে থাকার পর বুধবার (৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা যাত্রার পর শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান তা প্রত্যাখ্যান করে।

২৫ জুলাই, ২০২৬
দেশে চালু হতে পারে ভারতের আধার কার্ডের মতো ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

দেশে চালু হতে পারে ভারতের আধার কার্ডের মতো ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

নাগরিকদের সব ধরনের তথ্য ও সেবা একটি কার্ডের মাধ্যমে নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৬ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন–এর সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
কাজের মাধ্যমে আমরা বেহেশতে যাব'

কাজের মাধ্যমে আমরা বেহেশতে যাব'

অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি না করে কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং হালাল উপার্জনের মাধ্যমে এবং সৎ থেকে বেহেশতে যেতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে নেহা নদী খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যা : ভারতে গ্রেফতার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেফতার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের জন্য (কনস্যুলার অ্যাক্সেস) আবেদন জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাদি হত্যা মামলার দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমা–র জন্যও একই আবেদন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ

এই ব্যাপারে প্রতিমন্ত্রী আমিনুল হকও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম স্মৃতি রোমন্থন করলেন। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই স্মৃতিচারণ করেন। স্ট্যাটাসে মোহাম্মদ হাকিম লেখেন, জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়-এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়-সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।

২৫ জুলাই, ২০২৬
নববর্ষের শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’

নববর্ষের শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলা নববর্ষ উদযাপনে আয়োজিত শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা “বৈশাখী শোভাযাত্রা” নামে অনুষ্ঠিত হবে।’

২৫ জুলাই, ২০২৬
প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

বার্তায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান তেল স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।

২৫ জুলাই, ২০২৬
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে: মির্জা ফখরুল

তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে: মির্জা ফখরুল

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সামনে কঠিন সময়। যুদ্ধ আমাদের খুব ক্ষতি করছে। তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এসব সহ্য করে আমাদের এগোতে হবে।' মন্ত্রী আরও বলেন, 'একটি দলের নেতারা এবার বেহেশতে যেতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি এবং কাজ করে যাব।'

২৫ জুলাই, ২০২৬
১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে দায়িত্ব পালনরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা বেশি স্বস্তিদায়ক হয়েছে: শেখ রবিউল আলম

পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা বেশি স্বস্তিদায়ক হয়েছে: শেখ রবিউল আলম

রোববার (২৯ মার্চ) ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও কোথাও বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি। কিছু এলাকায় যানবাহনের চাপ থাকলেও অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়