জাতীয়
কাজের মাধ্যমে আমরা বেহেশতে যাব'
অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি না করে কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং হালাল উপার্জনের মাধ্যমে এবং সৎ থেকে বেহেশতে যেতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদরের রায়পুর ইউনিয়নে নেহা নদী খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাদি হত্যা : ভারতে গ্রেফতার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রধান দুই সন্দেহভাজন আসামির সঙ্গে সাক্ষাতের জন্য (কনস্যুলার অ্যাক্সেস) আবেদন জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি হাদি হত্যা মামলার দুই আসামিকে অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমা–র জন্যও একই আবেদন করা হয়েছে।
জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে শৈশবের কোচের স্মৃতিচারণ
এই ব্যাপারে প্রতিমন্ত্রী আমিনুল হকও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এবার জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে তার শৈশবের কোচ মোহাম্মদ হাকিম স্মৃতি রোমন্থন করলেন। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই স্মৃতিচারণ করেন। স্ট্যাটাসে মোহাম্মদ হাকিম লেখেন, জাইমা রহমানকে নিয়ে আমার বিশ্বাস আজকের নয়-এটি অনেক দিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল। ঢাকা আইএসডিতে পড়ার সময় সে আমার তত্ত্বাবধানে ফুটবল, সাঁতার এবং দৌড়-সব ক্ষেত্রেই অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল।
নববর্ষের শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’
বাংলা নববর্ষ উদযাপনে আয়োজিত শোভাযাত্রা এখন থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় আধুনিক মানের জেলা ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তবে ভবিষ্যতে বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা “বৈশাখী শোভাযাত্রা” নামে অনুষ্ঠিত হবে।’
প্রধান তেল ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
বার্তায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ডিপো থেকে কিছু ক্ষেত্রে ডিলারদের হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান তেল স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপো।
তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেতে পারে: মির্জা ফখরুল
সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'সামনে কঠিন সময়। যুদ্ধ আমাদের খুব ক্ষতি করছে। তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এসব সহ্য করে আমাদের এগোতে হবে।' মন্ত্রী আরও বলেন, 'একটি দলের নেতারা এবার বেহেশতে যেতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। এ দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি এবং কাজ করে যাব।'
১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বর্তমানে দায়িত্ব পালনরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা বেশি স্বস্তিদায়ক হয়েছে: শেখ রবিউল আলম
রোববার (২৯ মার্চ) ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়লেও কোথাও বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি। কিছু এলাকায় যানবাহনের চাপ থাকলেও অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
ভোজ্যতেলের দাম বাড়ার কোন সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক কয়েকদিন ধরে বাজারে যে সংকট দেখা গেছে, তার মূল কারণ আতঙ্কিত ভোক্তাদের অতিরিক্ত কেনাকাটা। যার ফলে কিছু দোকানে সাময়িকভাবে সরবরাহের চাপ দেখা দিয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত হয়ে বেশি কেনার কোনো প্রয়োজন নেই। অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।'
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নেবেন তিনি। রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন। যাত্রাপথে যুক্তরাজ্যে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা উপস্থিত থাকবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপাল-এর মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।