জাতীয়
ভোজ্যতেলের দাম বাড়ার কোন সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক কয়েকদিন ধরে বাজারে যে সংকট দেখা গেছে, তার মূল কারণ আতঙ্কিত ভোক্তাদের অতিরিক্ত কেনাকাটা। যার ফলে কিছু দোকানে সাময়িকভাবে সরবরাহের চাপ দেখা দিয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, 'বাজারে পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত হয়ে বেশি কেনার কোনো প্রয়োজন নেই। অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।'
বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে অংশ নেবেন তিনি। রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন। যাত্রাপথে যুক্তরাজ্যে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা উপস্থিত থাকবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপাল-এর মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।
কোনো সন্ত্রাসী-চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা সংঘবদ্ধ অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না; সবাইকে আইনের আওতায় আনা হবে। এটি সরকারের প্রতিশ্রুতি, জনপ্রত্যাশা এবং দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
আজ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুনের সংসার আলো করে জন্মগ্রহণ করেন তিনি। কৈশোরকাল থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে অল্প বয়সেই তাকে কারাবরণ করতে হয়। পরবর্তীতে নানা সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি নিজেকে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
রোহিঙ্গা ইস্যুতে হাসিনা সরকার পুরো বারোটা বাজিয়েছে: শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকট মোকাবিলায় সাবেক শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আগের সরকার কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি এবং পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ববর্তী সরকারের সময় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
প্রিপেইড মিটারে আর থাকবে না মাসিক ভাড়া: বিদ্যুৎ মন্ত্রী
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে দিতে হয়। অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন, মিটারের মূল্য উঠে যাওয়ার পরও দীর্ঘদিন ধরে এই ভাড়া নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও এই চার্জ প্রত্যাহারের দাবি জোরালো হয়ে উঠেছিল।
স্কুল কমিটির সভাপতি হতে স্নাতক বাধ্যতামূলক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে নিজেদের অবস্থান বদলেছে উপসাগরীয় আরব দেশগুলো। শুরুতে সরাসরি কোনো আহ্বান না জানালেও এখন তারা ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ না করার অনুরোধ জানাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক হামলা শুরু করে। মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত টানা ১৮ দিন ধরে এই সংঘাত অব্যাহত রয়েছে।
সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে তাঁর প্রথম আনুষ্ঠানিক ভাষণে নিরপেক্ষতা ও ইনসাফ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র। গতানুগতিক ধারার বাইরে এবারের সংসদকে ‘মজলুমদের সংসদ’ ও ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ পরিচালনার ঘোষণা দেন তিনি।
অফিসের নতুন সময় জানিয়ে প্রজ্ঞাপন জারি, কমল ব্যাংকে লেনদেনের সময়
দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। তবে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এ পরিকল্পনার পরই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।