জাতীয়

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে বিতর্ক

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে বিতর্ক

জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) সংসদের অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপন করেন তিনি। তবে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো উল্লেখ না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও অধিবেশন আহ্বান করতে পারেন না।

২৫ জুলাই, ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি সচিব

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি সচিব

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

শহীদ জামালের কন্যার বিয়েতে ও ঢাবিতে উত্তীর্ণ জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা ঘনিয়ে আসায় চাপের মুখে পড়েছেন। একদিকে অভ্যন্তরীণভাবে যুদ্ধ থামানোর চাহিদা, অন্যদিকে তেহরানের উচ্চাকাঙ্ক্ষা অঞ্চলের জন্য উদ্বেগ সৃষ্টি করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এই দ্বৈত চাপে কোণঠাসা।

২৫ জুলাই, ২০২৬
যশোরে পাচারের সময় ২ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে পাচারের সময় ২ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে ভারতে পাচারের সময় ২৪০.৬০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মো. আলামিন (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাহসংলগ্ন এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আলামিনকে তল্লাশি করা হলে তার কোমরে কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬
সেনা–ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, সতর্কতা আইএসপিআরের

সেনা–ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, সতর্কতা আইএসপিআরের

আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল বা বার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে ভয় দেখিয়ে অর্থ বা অন্যান্য সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
বৃহস্পতিবার সংসদে ৩১টি বিল পাস,  বিরোধী দলের ওয়াকআউট

বৃহস্পতিবার সংসদে ৩১টি বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

বৃহস্পতিবার সংসদে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উত্থাপিত জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল। জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ও বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিলও পাস হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংরক্ষণ) বিল এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংরক্ষণ) বিল পাস হয়। এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হকের উত্থাপিত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল পাস হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল: ‘আমি এই কাজ করিনি’

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল: ‘আমি এই কাজ করিনি’

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল হত্যা ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

২৫ জুলাই, ২০২৬
ছড়িয়ে পড়ছে হাম! স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

ছড়িয়ে পড়ছে হাম! স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, গত আট বছরে টিকাদানের হার কম থাকার কারণে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে নতুন টিকার বরাদ্দ দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও বলেন, 'সাধারণত ৯ থেকে ১৫ মাস বয়সের শিশু এই টিকা পেত, তবে বিশেষ কর্মসূচির আওতায় এবার ৬ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে।'

২৫ জুলাই, ২০২৬
পাঁচ জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ

পাঁচ জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ

গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুরের ডিসি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় ছয় মাসে ১২০০ কিলোমিটার নদী-নালা ও খাল খনন করা হবে। পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মোট ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে জিগাতলার বিজিবি সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যায় জিগাতলার বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্রটি দেখতে যান এবং তার সঙ্গে কন্যাও উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর দেড়টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার