জাতীয়

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। ফলে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

২৫ জুলাই, ২০২৬
সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বৈঠকটি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর আগে, গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশে মানহীন হাসপাতাল-ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে মানহীন হাসপাতাল-ক্লিনিক চলতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবায় অননুমোদিত হাসপাতাল ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী, অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

২৫ জুলাই, ২০২৬
দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময় এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী আরও জানান, দেশে এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। এছাড়া আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। নতুন ও বিশ্বাসযোগ্য উৎস থেকে তেল আমদানির ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং আগাম সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সংবিধান মেনেই সরকার গঠন, সংবিধান অনুসরণ করেই এগিয়ে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই সরকার গঠন, সংবিধান অনুসরণ করেই এগিয়ে যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই সরকার গঠনসহ সব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার অতীতের মতো ভবিষ্যতেও সংবিধান অনুসরণ করেই এগিয়ে যাবে।

২৫ জুলাই, ২০২৬
চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা

চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা

রাজশাহী, পাবনা, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
অবৈধ তেল মজুতদারের তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

অবৈধ তেল মজুতদারের তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী আমদানিকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করছে এবং পরে তা উচ্চমূল্যে বাজারজাত করছে।

২৫ জুলাই, ২০২৬
ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীকে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ক বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলাগুলো দ্রুত নিস্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, এসব মামলার বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬
চাহিদা বাড়ায় তৈরি তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

চাহিদা বাড়ায় তৈরি তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে হঠাৎ বেড়ে যাওয়া তেলের চাহিদার কারণে দেশে অস্থিরতা দেখা দিয়েছে, তবে পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, 'হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সংকটের মত পরিস্থিতি তৈরি হয়েছে, তবে জনগণকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের মজুত পর্যাপ্ত, তাই সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন।'

২৫ জুলাই, ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ

রোববার (৫ এপ্রিল) সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। পরে তা সংসদে পাস হয়। উক্ত বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর। এছাড়া, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রেও বয়সসীমা ৩২ এবং স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে ৩২ বছর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রহমান সভায় বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সব প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশটির অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের অভাবের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে এখনও অনেক পিছিয়ে রয়েছে বিশ্ব সম্প্রদায়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প