বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবসের প্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত এক স্মারক সভায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈশ্বিকভাবে বর্ণবাদ নির্মূল, সমতা প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা রক্ষায় সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রহমান সভায় বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সব প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশটির অটুট অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের অভাবের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে এখনও অনেক পিছিয়ে রয়েছে বিশ্ব সম্প্রদায়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের শোষণ, বঞ্চনা এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকার সমস্যা জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী। তিনি বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ড. রহমান বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথাও স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশটি মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সমাজ, শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবাধিকার প্রতিষ্ঠানের শক্তিশালীকরণের ওপর কাজ করে যাচ্ছে।

এছাড়াও তিনি বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষায় বিনিয়োগ, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের গুরুত্বে গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বর্ণবাদ ও বৈষম্য নির্মূলের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি এবং বৈশ্বিক সংহতির আহ্বান হিসেবে দাঁড়ায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. জামায়াতের নিয়োগে স্বচ্ছতা নেই, শিবির করাই একমাত্র যোগ্যতা: ছাত্রদল সভাপতি সদ্য. গুলশান ও বনানী থানায় নতুন ওসি নিয়োগ সদ্য. ১০৩ এনওসি বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়