জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শপথ গ্রহণের পরপরই সাভারের সাভার-এ অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। নতুন সরকারের যাত্রা শুরুর প্রাক্কালে দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই দেশের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। রোববার ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়-এ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি স্পষ্ট করে বলেন, 'কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।' বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
নতুন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সচিবালয়

নতুন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সচিবালয়

নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল উৎসবমুখর প্রস্তুতি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সচিবালয় প্রাঙ্গণে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল উচ্ছ্বাস; অনেককে ফুলের তোড়া হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

২৫ জুলাই, ২০২৬
ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে

ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় একাধিক পদে রদবদল হয়েছে। এই রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাঁকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা সদর থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক

নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, ২৬ ফেব্রুয়ারি একযোগে একুশে পদক প্রদান অনুষ্ঠান ও বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে প্রধানমন্ত্রী একুশে পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজন দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতা বিকাশে নতুন গতি সঞ্চার করবে।

২৫ জুলাই, ২০২৬
পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আসন্ন পহেলা বৈশাখ '১৪৩৩ বঙ্গাব্দ' উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের কৃষকদের জন্য নতুন এই উদ্যোগকে কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
টাইমের-প্রতিবেদন /বিশ্বমঞ্চ ও দক্ষিণ এশিয়ায় তারেক রহমানের প্রভাব কেমন হবে

টাইমের-প্রতিবেদন /বিশ্বমঞ্চ ও দক্ষিণ এশিয়ায় তারেক রহমানের প্রভাব কেমন হবে

জানুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিন তারেক রহমানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বসে। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং সামাজিক বিভাজন নিরসনে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। অগ্রাধিকার কী হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমত, আইনের শাসন নিশ্চিত করা। দ্বিতীয়ত, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। তৃতীয়ত, দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। আমরা যে রাজনৈতিক কর্মসূচিই দিই না কেন, দেশকে ঐক্যবদ্ধ করতে না পারলে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।’

২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় এই ভাষণ সম্প্রচার করবে। এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। নবগঠিত মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
থানা-পুলিশ জ্বালিয়ে দিয়েছি' মন্তব্য করা বৈছাআ নেতা মাহদী ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক

থানা-পুলিশ জ্বালিয়ে দিয়েছি' মন্তব্য করা বৈছাআ নেতা মাহদী ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক

ভারতে ব্যক্তিগত কাজে অবস্থান করে দেশে ফেরার পথে ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের ঢাকার ফ্লাইট ধরার সময় দিল্লী বিমানবন্দরে তাকে আটক করা হয়। আটক হওয়ার সঙ্গে সঙ্গে মাহদী বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তাকে বিষয়টি জানান। দ্য ডিসেন্ট জানায়, গতকাল মাহদীর অজান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
প্রথম কর্মদিবসে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম কর্মদিবসে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তার অফিসে যোগ দিয়ে সরকারি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। দীর্ঘ ১৯ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে তার আগমন প্রশাসনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর আগমনে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। সকাল থেকেই সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে তল্লাশির পর কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করছেন।

২৫ জুলাই, ২০২৬
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: আমীর খসরু

নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: আমীর খসরু

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে কর বৃদ্ধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু