জাতীয়
সন্ধ্যা জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল জনস্বার্থে বিটিভির সহযোগিতায় এই ভাষণ সম্প্রচার করবে। এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। নবগঠিত মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
থানা-পুলিশ জ্বালিয়ে দিয়েছি' মন্তব্য করা বৈছাআ নেতা মাহদী ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক
ভারতে ব্যক্তিগত কাজে অবস্থান করে দেশে ফেরার পথে ভারতের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের ঢাকার ফ্লাইট ধরার সময় দিল্লী বিমানবন্দরে তাকে আটক করা হয়। আটক হওয়ার সঙ্গে সঙ্গে মাহদী বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তাকে বিষয়টি জানান। দ্য ডিসেন্ট জানায়, গতকাল মাহদীর অজান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
প্রথম কর্মদিবসে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তার অফিসে যোগ দিয়ে সরকারি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। দীর্ঘ ১৯ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে তার আগমন প্রশাসনের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর আগমনে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। সকাল থেকেই সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে তল্লাশির পর কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করছেন।
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: আমীর খসরু
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আয় বাড়াতে কর বৃদ্ধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দিল্লিতে আটক হওয়ার পর মুক্ত মাহদী হাসান, ভিডিও বার্তায় জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটকে থাকার পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। তিনি নিজেই এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় মাহদী জানান, তিনি বর্তমানে নিরাপদ আছেন। তবে আটককালে তার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। মাহদী বলেন, 'প্রায় ৪০ মিনিট পুলিশ কাস্টোডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আচরণ করা হয়েছে, এমনকি জেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আমি জানি না, আমি কি করেছি।'
১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি, নির্বাহী আদেশে ১৮ মার্চে ছুটি ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিয়ে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
দায়িত্ব যখন পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক আসছে: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথ নেওয়ার পর তিনি জানান, দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে এবং সেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। ড. মিলন বলেন, 'ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি।
গণমাধ্যমের জন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের জন্য একটি স্বাধীন, সাহসী ও ভয়মুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা সরকার মূল অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, 'গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ পথ চলায় দেশের গণমাধ্যম যে সাহসিকতা এবং পেশাগত দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তা অপরিসীম। সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতা রক্ষায় নতুন সরকার দৃঢ়প্রতিজ্ঞ।'
রয়টার্সের বিশ্লেষণ/ প্রথম নির্বাচনেই হোঁচট খেল তরুণদের দল এনসিপি
২০২৪ সালের ৫ আগস্ট জেন-জি নেতৃত্বাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই ঘটনার পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
ভঙ্গুরতা কাটেনি, তবে স্থিতিশীলতার পথে অর্থনীতি: গভর্নর
দেশের সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোলেও ভেতরের ভঙ্গুরতা এখনো পুরোপুরি কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, 'আর্থিক খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে; পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।' বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, বিগত সময়ে দেশের আর্থিক খাতে নজিরবিহীন অনিয়মের কারণে যে ক্ষত তৈরি হয়েছে, তা একদিনে সারানো সম্ভব নয়।
নতুন দুই মেট্রো প্রকল্পে কিলোমিটার প্রতি ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে নেওয়া দুটি মেট্রোরেল প্রকল্পে ব্যয় আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সরকারি বিশ্লেষণে দেখা গেছে, নতুন প্রকল্প দুটিতে প্রতি কিলোমিটারে গড় ব্যয় দাঁড়াচ্ছে ৩,৬১৮ কোটি টাকা, যা উত্তরা-মতিঝিল অংশের মেট্রোরেলের তুলনায় দ্বিগুণেরও বেশি। উত্তরা-মতিঝিল মেট্রোরেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছিল প্রায় ১,৫৭৪ কোটি টাকা। অথচ নতুন দুটি প্রকল্প—এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (উত্তর)—বাস্তবায়নে ব্যয় অনেক বেশি ধরা হয়েছে।
সামরিক অভিযানে নিহত কুখ্যাত মাদক সম্রাট, মেক্সিকোজুড়ে সহিংসতা
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ সামরিক অভিযানে নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও আল-জাজিরা। রোববার (২২ ফেব্রুয়ারি) জালিস্কো প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এল মেনচোর সমর্থকদের ব্যাপক বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।