জাতীয়
ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে গোসল ও প্রাথমিক প্রস্তুতির পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য মরদেহ নেওয়া হবে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। এর আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
সংসদীয় ৩০০ আসনে ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করল ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্য বাস্তবায়নে অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার পরিচালনার জন্য দেশের ৩০০ সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেছে কমিশন।
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
নির্বাচনকালীন দায়িত্ব: লটারিতে চূড়ান্ত ৬৪ জেলার এসপি নিয়োগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গত সোমবার লটারির মাধ্যমে এসপি নির্বাচনের কাজ সম্পন্ন হয়। শিগগিরই এই নির্বাচিত কর্মকর্তাদের পর্যায়ক্রমে পদায়ন দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। একের পর এক মিছিল নিয়ে ছাত্র-জনতা অ্যাভিনিউতে প্রবেশ করছেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউর বড় অংশ মানুষে ভরে গেছে। উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিতে থাকে তারা।
আলেম-ওলামাদের মেহনত বৃথা যায়নি: ধর্ম উপদেষ্টা
আলেম-ওলামাদের মেহনত বৃথা যায়নি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। আজ সন্ধ্যায় জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সেমিনারটি আয়োজন করেছে বাংলাদেশ মসজিদ মিশন।
সংসদে পৌঁছেছে ওসমান হাদির লাশ, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ভিড়
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে লাশ সংসদ প্লাজায় আনা হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোতকে ১৬টি প্রবেশপথে ঢোকাতে কঠোর ব্যবস্থাপনা করা হয়েছে। এর আগে, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো আরও ৩১ বাংলাদেশি সোমবার সন্ধ্যা ৭টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দরে নেমে তারা শিকলমুক্ত হন এবং পরে ব্র্যাকের মাধ্যমে পরিবহনসহ জরুরি সহায়তা পান।
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ প্রধানের ফোন, শোক প্রকাশ
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি
লিবিয়া থেকে আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে দেশে পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লিবিয়া থেকে দেশে ফেরত আসা এই নাগরিকরা তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে প্রত্যাবাসিত হন।
ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার: প্রধান উপদেষ্টা
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে।
বীরপ্রতীক তারামন বিবির ৭ম মৃত্যুবার্ষিকী আজ
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরপ্রতীক তারামন বিবির ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১ ডিসেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। শ্বাসযন্ত্রের প্রদাহজনিত অসুস্থতায় ভোগার পর ৬১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ বাড়িতেই তাকে সমাহিত করা হয়।