জাতীয়
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হলো হাদির মরদেহ
ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
সুষ্ঠু ও উৎসবমুখর ভোট নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।' সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
দেশের বিচার বিভাগ কখনোই পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি
সম্পূর্ণ সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও দেশের বিচার বিভাগ কখনোই পুরোপুরি স্বাধীনতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা আদালতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া সমাপনী ও বিদায়ী অভিভাষণে তিনি এ কথা বলেন। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি। অবসরের আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই ছিল তার সর্বশেষ বক্তব্য।
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জানান, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।
শাহীন চেয়ারম্যান, ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে নতুন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো। অনুসন্ধানে উঠে এসেছে, এ হত্যার মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, হামলার অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনাতেও তার ভূমিকা ছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শাহীন চেয়ারম্যানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার যোগাযোগ ও সহযোগিতার প্রাথমিক প্রমাণ মিলেছে।
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি শেষ পর্যন্ত অবতরণ অনুমতি নিয়েও তা বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে সংশ্লিষ্ট অপারেটরই। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল।
মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এবার মোট পাসের হার ৬৬.৫৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন, যা ১.৭৯ শতাংশ। এ ছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ জন।
১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, আসতে পারে নির্বাচনের তফসিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে এ বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর বাংলাদেশের শিল্পকলা একাডেমি তার সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, 'অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন হবে, কোন শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোট বানচালের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
হাদির জানাজার নিরাপত্তায় ৮৭০ আনসার মোতায়েন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের নেতা হাদির নামাজে জানাজা। সংসদ ভবন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার সময় যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ ভবন এলাকায় ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনসাররা জানাজা এলাকায় জড়ো হন। জানাজা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার আগে তাদের প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।
আগামীকালকে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
সিঙ্গাপুর নয়, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি আমার দেশকে এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকার হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে।