জাতীয়
নির্বাচনে সময়সীমা নিয়ে শর্ত ছিল না: সাখাওয়াত হোসেন
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন আয়োজনের কোনো নির্দিষ্ট শর্ত ছিল না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: তিন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করল র্যাব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাতে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি: প্রধান উপদেষ্টা
শরিফ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর আবেগ প্রকাশ করে বলেছেন, 'প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি চিরকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলবে না।' শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়ায় এভিনিউতে হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, 'আজ আমরা তোমাকে বিদায় জানাচ্ছি না।
সিস্টেমই শেখ হাসিনাকে জননেত্রী থেকে স্বৈরাচার করেছে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
শেখ হাসিনা জননেত্রী হিসেবেই রাজনীতিতে এসেছিলেন, কিন্তু ভয়াবহভাবে ভেঙে পড়া রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামোই তাঁকে স্বৈরাচারী রূপে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক এই অধিবেশন সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক ড. এনামুল হক।
ভারতীয় আগ্রাসন ও ‘আওয়ামী সন্ত্রাসের’ প্রতিবাদে সোমবার সর্বদলীয় সমাবেশ
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে সোমবার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটি ঘোষণা করেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি-এর নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া আড়াইটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে ওসমান হাদির জানাজা আয়োজিত হয়। অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা হাদির জানাজায় অংশ নিয়েছেন। এদিকে, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জানাজাস্থলে জমায়েত হতে শুরু করেন। বেলা ১২টার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ মানুষে ভরে ওঠে।
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর লাশ দেশে পৌঁছেছে
সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনার লাশ ঢাকায় পৌঁছেছে। দেশে ফেরার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ নিয়ে আসা বিমানটি অবতরণ করে। হামলায় আহত আরও আটজন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে এক সেনার অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বাকিরা শঙ্কামুক্ত এবং একজন ইতোমধ্যেই হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
খালেদা জিয়াকে আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না, চিকিৎসা চলবে এভারকেয়ারে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার ঢাকায় আসছে না। আপাতত তাঁকে লন্ডনে স্থানান্তরও করা হচ্ছে না। কবে তাঁকে বিদেশে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স। শনিবার (২০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, 'গণমাধ্যমের ওপর এ ধরনের সহিংস হামলা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।'
বেগম রোকেয়া দিবস আজ: নারী জাগরণের অগ্রদূতকে স্মরণ
আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত, সাহিত্যিক ও সমাজসংস্কারক বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিনটিকে প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধায় পালন করা হয়। ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্ম নেওয়া এই মহিয়সী নারী ১৯৩২ সালের এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
হাদিকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দর সূত্র জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এ সময় ওসমান হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর যাচ্ছেন।
সমাধিস্থলে পৌছেছে হাদির মরদেহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কবরস্থানে এসে পৌঁছায়। তবে নিরাপত্তাজনিত কারণে শবযাত্রায় অংশ নেওয়া কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এদিকে, কবরস্থানের আশপাশের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।