জাতীয়
ভয়াবহ জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলেই সবচেয়ে ঝুকিতে রয়েছে বাংলাদেশ। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বে, এক-চতুর্থাংশের বেশি মানুষের জীবন গুরুতর বন্যার হুমকিতে থাকবে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় পানি ও মাটির লবণাক্ততা বৃদ্ধিতে কোটি মানুষের জীবিকা হুমকির মুখে।
নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ৯ ডিসেম্বর দেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।'
চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দাফনের আগে তাকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত স্বজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এর আগে, দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হয়। জানাজা শেষে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ বিশ্ববিদ্যালয় চত্বরে নিয়ে আসা হয়।
নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত আলোকিতে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন অনুষ্ঠিত হবে, সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার সহযোগিতায়। গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তারাও পুরোপুরি প্রস্তুত।’
রোববার ঢাকা সেনানিবাসে ৬ শান্তিরক্ষীর জানাজা, সামরিক মর্যাদায় দাফন
সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারযোগে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে। শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিশ্বজিৎ হত্যার ১৩ বছর: আপিলে ঝুলে বিচার, পরিবারের কান্না-ক্ষোভ
২০১২ সালের ৯ ডিসেম্বর আজকের দিনেই পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দর্জি বিশ্বজিৎ দাসকে। ১৩ বছর পার হলেও সেই হত্যার বিচার আজও ঝুলে আছে আপিল বিভাগে। সময় যত যাচ্ছে, ততই হতাশায় ডুবছে পরিবার। বিচারের আশায় বারবার আদালতে গেছেন বিশ্বজিতের পরিবার। রায় হয়েছে, পরিবর্তনও হয়েছে; কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি আজও হয়নি। আর এই অপেক্ষা পরিবারের কাছে যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা সিইসির
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এজন্য তিনি রাজনৈতিক দল, পর্যবেক্ষক, গণমাধ্যমসহ সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, দুই সহযোগী আটক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্ত দিয়ে মানুষ পারাপারে জড়িত ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে গত এক সপ্তাহে কী অগ্রগতি হয়েছে, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চ। এজন্য তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় শরিফ ওসমান হাদির জানাজা শুরুর আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সহকারী সচিব হলেন জনপ্রশাসনের ২২ কর্মকর্তা
সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে।
৪ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনস্বীকার্য অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর চার গুণী নারীর হাতে তুলে দেওয়া হলো বেগম রোকেয়া পদক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।