জাতীয়
নতুন তালিকায় যুক্ত হলেন ৮৪ জন নতুন মুক্তিযোদ্ধা, সহযোগীর তালিকায় ২৮ জন
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) যাচাই–বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জনের গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ২৮ জনের নাম গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নতুন করে ৮৪ জনকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে: সৈয়দা রিজওয়ানা
আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোট নয়, গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করাবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিং: 'টিম বাংলাদেশ’ গড়ল বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভ করে বিশ্বের রেকর্ড গড়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর উদ্যোগে রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। ‘টিম বাংলাদেশ’-এর এই ৫৪ জন প্যারাট্রুপারের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একত্রিত হয়ে আকাশে ফ্লাইপাস্ট মহড়া প্রদর্শন করে।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে ভাষণটি সম্প্রচার করা হবে। বিষয়টি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে, বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ভোর ৬টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির সূর্যসন্তানদের প্রতি গভীর সম্মান জানান।
সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থার সর্বশেষ জানাল ইনকিলাব মঞ্চ
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে নেওয়ার পর শরিফ ওসমান হাদির একাধিক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব পরীক্ষার পর তার শারীরিক অবস্থায় সাময়িক অবনতি দেখা দিলেও চিকিৎসকদের প্রচেষ্টায় বর্তমানে তা স্থিতিশীল পর্যায়ে এসেছে।
ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব: প্রধান উপদেষ্টা
ভোট বাক্স যারা ডাকাতি করবে, তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী এবং নাগরিকদের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তাদের হাত থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার কর্তব্য। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়।
‘হাসিনা-কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলার রায় ঘোষণা করেছে।
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন , ‘টাইম উইন্ডোতে’ চোখ চিকিৎসকদের
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত শরীফ মো. ওসমান হাদি এখনো সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সর্বশেষ নিউরোসার্জনদের মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি, ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৈশ্বিক শ্রমবাজারে দেশের প্রধান বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'শ্রমশক্তি রফতানি পুরোপুরি দালাল চক্রের নিয়ন্ত্রণে।
নিরাপত্তার কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ
চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারটি ন্ধ ঘোষণা করা হয়। আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত নোটিশে বলা হয়েছে, 'চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে যে, যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।'
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করার পরিকল্পনা করেছে কিছু উগ্রবাদী গোষ্ঠী। এ বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
গুলির আগের রাতে ‘দেশ কাঁপানোর’ বার্তা দেন ফয়সাল, হাদি হত্যাচেষ্টায় নতুন চাঞ্চল্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার আগের রাতেই হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটবে, যা ‘সারা দেশ কাঁপাবে’। পরদিনই রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে হাদির ওপর গুলি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, ঘটনার পেছনে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর মাস্টারমাইন্ড হিসেবে জড়িত রয়েছেন।