জাতীয়

‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি

‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা, দেশে-বিদেশের মানুষের দোয়া—সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেছেন আধিপত্যবাদবিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর খবর জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা।

২৫ জুলাই, ২০২৬
হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬
হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়।

২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে ভোর থেকেই ছাত্র–জনতার ঢল

হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে ভোর থেকেই ছাত্র–জনতার ঢল

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে ভোর থেকেই জড়ো হতে থাকে ছাত্র–জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ শাহবাগ চত্বরে আসতে থাকেন। জাতীয় পতাকা হাতে, প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে আসা মানুষ সেখানে সমবেত হচ্ছেন।

২৫ জুলাই, ২০২৬
এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, ভাইরাল স্ক্রিনশট

এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, ভাইরাল স্ক্রিনশট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী রুপক নন্দীর নাম দেখা যায়।

২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত একজন আন্দোলনকারী আহত হন। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের সংশ্লিষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত থেকে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন।

২৫ জুলাই, ২০২৬
সিঙ্গাপুরে জানাজা হচ্ছে না ওসমান হাদির

সিঙ্গাপুরে জানাজা হচ্ছে না ওসমান হাদির

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এর প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। সিঙ্গাপুরের কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় দেশটিতে তার জানাজা আয়োজন সম্ভব হয়নি। হাইকমিশন এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

২৫ জুলাই, ২০২৬
‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে যাবো’: ওসমান হাদির শেষ আকাঙ্ক্ষা ভাইরাল

‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে যাবো’: ওসমান হাদির শেষ আকাঙ্ক্ষা ভাইরাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি তার মৃত্যুর আগে প্রকাশ করা একটি পোস্টে জানিয়েছিলেন, তিনি খুব সাধারণ একটি কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে সকাল ১১টা ৫৯ মিনিটে পোস্টটি প্রকাশিত হয়। পোস্টে কফিনের একটি ছবি যুক্ত ছিল এবং তা মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের; দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা

সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস সরকারের; দোষীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সকল নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত নব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সরকার জানিয়েছে, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা প্রকাশ করে। শুক্রবার (১৯ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে ওসমান হাদিকে

শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে ওসমান হাদিকে

শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, 'শহীদ ওসমান হাদীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

২৫ জুলাই, ২০২৬
সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। নিহত এই তরুণ নেতাকে দেশে গ্রহণের প্রস্তুতির মধ্য দিয়ে সারাদেশে শোকের আবহ বিরাজ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা