জাতীয়

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নেতৃবৃন্দ

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নেতৃবৃন্দ

গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক সংস্কার জোট, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণঅধিকার পরিষদ, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয়, দেশপ্রেমিক। ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি গোটা জাতিকে স্বপ্ন দেখাচ্ছিলেন নতুন বাংলাদেশের। একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। তার সংগ্রাম ছিল একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম। সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম। দল-মত-ধর্ম নির্বিশেষে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য লড়াই জারি রাখতে হবে।

২৫ জুলাই, ২০২৬
‘কার্যকর পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারির নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে’

‘কার্যকর পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারির নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে’

দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রবীণ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা এবং ছায়ানটে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, এসব সহিংসতা ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

২৫ জুলাই, ২০২৬
সহিংসতার আহ্বান জানিয়ে পোস্টের বিষয়ে  রিপোর্ট করলে ব্যবস্থা নেবে সরকার

সহিংসতার আহ্বান জানিয়ে পোস্টের বিষয়ে রিপোর্ট করলে ব্যবস্থা নেবে সরকার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশের জনপ্রিয় যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে একাধিক শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ঢাকায় এক হত্যাচেষ্টা চলাকালে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত হন হাদি। সেই আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হলো হাদির মরদেহ

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হলো হাদির মরদেহ

ময়নাতদন্তের জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি জানান, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

২৫ জুলাই, ২০২৬
শাহীন চেয়ারম্যান, ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড

শাহীন চেয়ারম্যান, ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড

জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে নতুন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো। অনুসন্ধানে উঠে এসেছে, এ হত্যার মূল পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, হামলার অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনাতেও তার ভূমিকা ছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শাহীন চেয়ারম্যানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার যোগাযোগ ও সহযোগিতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

২৫ জুলাই, ২০২৬
শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর বাংলাদেশের শিল্পকলা একাডেমি তার সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, 'অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আগামী ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

২৫ জুলাই, ২০২৬
হাদির জানাজার নিরাপত্তায় ৮৭০ আনসার মোতায়েন

হাদির জানাজার নিরাপত্তায় ৮৭০ আনসার মোতায়েন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ইনকিলাব মঞ্চের নেতা হাদির নামাজে জানাজা। সংসদ ভবন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানাজার সময় যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ ভবন এলাকায় ৮৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনসাররা জানাজা এলাকায় জড়ো হন। জানাজা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার আগে তাদের প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে গোসল ও প্রাথমিক প্রস্তুতির পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য মরদেহ নেওয়া হবে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। এর আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

২৫ জুলাই, ২০২৬
হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। একের পর এক মিছিল নিয়ে ছাত্র-জনতা অ্যাভিনিউতে প্রবেশ করছেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউর বড় অংশ মানুষে ভরে গেছে। উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দিতে থাকে তারা।

২৫ জুলাই, ২০২৬
সংসদে পৌঁছেছে ওসমান হাদির লাশ, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ভিড়

সংসদে পৌঁছেছে ওসমান হাদির লাশ, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ভিড়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে লাশ সংসদ প্লাজায় আনা হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোতকে ১৬টি প্রবেশপথে ঢোকাতে কঠোর ব্যবস্থাপনা করা হয়েছে। এর আগে, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা