জাতীয়
কমতে পারে সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ
সুদমুক্ত ঋণ নিয়ে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ স্থগিতের পর সুদমুক্ত ঋণ নিয়ে যারা গাড়ি কিনেছেন তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক খরচ অর্ধেকে নামিয়ে আনতে যাচ্ছে সরকার। গত ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে চিঠি দিয়েছে।
বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়
বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, “১৭ বছরে ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে আনতে হবে।”
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) এক অভিনন্দনবার্তায় তিনি লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বার্নহ্যামকে শুভেচ্ছা জানান।
সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি কেবল সুপারিশ করবে। নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।
প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর
বিগত ১৮ বছরের দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের প্রতীক হিসেবে এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান রাখতে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারের সুনির্দিষ্ট আইনি বিধি-নিষেধ ও প্রক্রিয়া অনুসরণ করে অত্যন্ত দ্রুততার সাথে এই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতি চলছে। আজ দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব তথ্য জানান।
আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারত বা অন্য কোনো দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিসিএসপিএস ভবন উদ্বোধন করলেন বিমানবাহিনী প্রধান
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএসপিএস) ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন। সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি বাশারে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভবনটির উদ্বোধন করেন।
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান
পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত দু’দিনব্যাপী নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বক্তব্য প্রদান করেছেন। তিনি নারী উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ১২-১৩ জুলাই ২০২৬ তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২০ জুলাই) দুদকের মুখপাত্র তানজীর আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড় মৌসুমে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস
ঘূর্ণিঝড় মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে বসবাসকারী ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।