জাতীয়

সবার সম্মতিতেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়: শিক্ষামন্ত্রী

সবার সম্মতিতেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি জানান, পরীক্ষার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সবাই আবহাওয়া অনুকূলে থাকবে বলে মত দেওয়ায় পরীক্ষা যথাসময়ে আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর বহরে হামলা নয়, চাকা থেকে ছিটকে আসা টুকরো: পুলিশ সুপার

প্রধানমন্ত্রীর বহরে হামলা নয়, চাকা থেকে ছিটকে আসা টুকরো: পুলিশ সুপার

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেছেন, ভিডিওতে দেখা ইটের টুকরোটি সামনের একটি গাড়ির চাকার চাপ থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক কূটনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

২৫ জুলাই, ২০২৬
৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি বাস্তবায়নের আলটিমেটাম

৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি বাস্তবায়নের আলটিমেটাম

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাঁর অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদের অধিবেশনের বিরতিতে এ বৈঠক শুরু হয়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।

২৫ জুলাই, ২০২৬
হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে সুখবর

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে সুখবর

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে গত বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-কোরিয়ার বৈঠক

প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-কোরিয়ার বৈঠক

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Mr. Kim Ji-Joon)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

কোনো মন্ত্রী বা উপদেষ্টার পারফরম্যান্সে প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সম্ভাব্য এই পরিবর্তন সরকারের ১৮০ দিনের আগে নাকি পরে হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যেসব কেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যা হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। লাঠিচার্জের পর আন্দোলনকারীরা সংসদ ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ হয়ে সরে যান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপুলিশ কমিশনার জাহিদ বলেন, ‘এই এরিয়া আমার আন্ডারে নয়। তেজগাও থানার আন্ডারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

২৫ জুলাই, ২০২৬
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

২৫ জুলাই, ২০২৬
আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলা কমিয়ে ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. টিকাকেন্দ্র ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. টিকাকেন্দ্র ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. ৭ দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে ইরান: আইআরজিসি সদ্য. আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী